আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : লেবাননের নিরাপত্তা বিভাগের এক সূত্র জানিয়েছে যে, জায়নবাদী ইসরাইলের জঙ্গী বিমানগুলো থেকে গত সোমবার (২৪শে ফেব্রুয়ারী) রাতে লেবানন-সিরিয়া সীমান্তে অবস্থিত হিজবুল্লাহ বাহিনী’র একটি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তবে সূত্র এ বিষয়টি উল্লেখ করেনি যে, লেবানন নাকি নাকি সিরিয়ার অভ্যন্তরে এ হামলা চালানো হয়েছে।
আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে যে, এ হামলায় কেউ হতাহত হয়নি।
গত বছরের ৩১শে ডিসেম্বর একটি সামরিক স্ট্যাডি সেন্টারেও হামলা চালিয়েছিল জায়নবাদী ইসরাইলি বিমান বাহিনী। সরকারি সূত্রের বর্ণনার ভিত্তিতে ঐ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছিল।